বাবার সঙ্গে ৫০০ টাকা নিয়ে বচসায় অভিমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের, গুরুতর আশঙ্কা জনক অবস্থায় ভর্তি হাসপাতালে,খবরের জেরে পরিবারের কাতর আর্জিতে পাশে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমান , নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব বিজেপি
মালদা: খবরের জেরে বৃদ্ধা ঠাকুমার কাতর আর্জিতে অসুস্থ যুবকের পাশে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি।
হরিশ্চন্দ্রপুর বিধানসভার রামপুর গ্রামের যুবক রহিম আলী (২৬)। বাবার কাছে ৫০০ টাকা চাওয়া নিয়ে বচসা হয়। তারপরেই অভিমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে রহিম।তাকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদার একটি হাসপাতালে।অসহায় অসুস্থ মানুষের পাশে বারবার দাড়িয়েছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর। তাই কেউ এখন বিপদে পড়লেই তার কাছে আবেদন করেন। এই পরিস্থিতিতে রহিমের পরিবারও কাতর আর্জি জানান। যুবকের বৃদ্ধা ঠাকুমা অনুরোধ করে ছিলেন বাড়ির সন্তানকে বাঁচানোর জন্য যাতে পাশে দাড়ায় গরিবের বন্ধু।
সেই খবর সম্প্রচারিত হয় আমাদের সংবাদ মাধ্যমে। তারপর খবরের জেরে এদিন রহিমের পরিবারের সঙ্গে দেখা করেন মতিবুর। হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া হবে এমনটাই আশ্বাস দেন তার প্রতিনিধিরা। যদিও তার প্রতিনিধিদের দাবি নির্বাচনী আচরণবিধি মেনে ওই পরিবারের পাশে মতিবুর দাড়িয়েছে।কোন রকম আর্থিক সাহায্য করা হয়নি। তবে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ নির্বাচনী বিধী লঙ্ঘন করা হচ্ছে। তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। যে ঘটনাই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


