বালুরঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে দৃঢ় অবস্থানে মাঠে নেমেছেন। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ রায় প্রার্থী হওয়ার পর থেকেই জোরকদমে জনসংযোগ চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি।
সাধারণ মানুষের মতে, বিদ্যুৎ রায়ের প্রার্থিতায় বিজেপি নতুন উদ্দীপনা পেয়েছে। বালুরঘাটের বিভিন্ন এলাকায় তাঁর প্রচার ইতিমধ্যেই ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তৃণমূলের কটাক্ষের জবাবে বিদ্যুৎ রায় সাফ জানিয়েছেন, "আমি মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি।"
আগামী ২৩শে এপ্রিলের ভোটে বালুরঘাটের মাটিতে পদ্ম ফুটানোর লক্ষ্যে বিদ্যুৎ রায়ের পাশে থেকে নিরলস পরিশ্রম করছেন বিজেপির কর্মী ও সমর্থকরা। এখন সবার নজর ৪ঠা মে’র দিকে—ফলাফলই বলবে, শেষ হাসি কার হবে।


