Type Here to Get Search Results !


 

নিজের গ্রামে প্রথম দিন প্রচারেই মানুষের ব্যাপক সাড়া পেলেন তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর

নিজের গ্রামে প্রথম দিন প্রচারেই মানুষের ব্যাপক সাড়া পেলেন তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর, অশীতিপর বৃদ্ধ আশীর্বাদ করে বললেন গরিবের বন্ধুকে ভোট দেবো বলেই বেঁচে আছি, ব্যাপক উচ্ছাস কর্মীদের মধ্যে



মালদা:- তিনবারের বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রীকে বদল করে যখন তাকে প্রার্থী করা হয় তখনই বোঝা গেছিল তার গুরুত্ব কতটা।এবার প্রথম দিন প্রচারে নেমেই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমান।

প্রচারের প্রথম দিনে কোথাও পায়ে হেঁটে , কোথাও মোটরবাইকে করে কর্মীদের নিয়ে চলল প্রচার। মূলত এদিন নিজের গ্রাম কমলাবাড়ি থেকে শুরু করে হরদমনগর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান মতিবুর। তাকে ঘিরে যেমন কর্মীদের উচ্ছ্বাস ছিল। তেমন সাধারণ মানুষও তাকে কাছে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়ে। আশি উর্ধ অসতিপর এক বৃদ্ধ তাকে আশীর্বাদ করে বলেন গরিবের বন্ধুকে ভোট দিব বলে হয়তো বেঁচে আছি। মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন মতিবুর।আশ্বাস দেন সমস্ত রকম ভাবে পাশে থাকার। মতিবুর রহমান জানান,"মানুষ গরিবের বন্ধুর সঙ্গে আছে, মমতা দিদির সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side