Type Here to Get Search Results !


 

কুশমন্ডি ব্লকে প্রশাসনিক রদবদল: নতুন জয়েন্ট বিডিও রূপা গুপ্তাকে সংবর্ধনা, জাইরুল ইসলামের বিদায়


 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল ঘটল। কুশমন্ডি ব্লকের নতুন জয়েন্ট বিডিও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রূপা গুপ্তা। তিনি মালদা জেলা থেকে বদলি হয়ে কুশমন্ডিতে যোগদান করেছেন।


নতুন দায়িত্ব গ্রহণের পর তাঁকে আন্তরিকভাবে স্বাগত ও সংবর্ধনা জানান কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে। এই উপলক্ষে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও।


অন্যদিকে, দীর্ঘদিন কুশমন্ডি ব্লকে জয়েন্ট বিডিও হিসেবে দায়িত্বে থাকা জাইরুল ইসলামকে বিদায় সংবর্ধনা জানানো হয়। তিনিও বদলি হয়ে নদীয়া জেলায় যাচ্ছেন। বিদায়ী সংবর্ধনায় ডক্টর নয়না দে তাঁর কাজের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান।


প্রশাসনের এই রদবদলকে ঘিরে ব্লক এলাকায় কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন ও অভিজ্ঞ আধিকারিকদের এই বদলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন প্রশাসনিক

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side