Type Here to Get Search Results !


 

বুনিয়াদপুর পৌরসহরে ভোটের প্রচার ও জনসংযোগ কর্মসূচি করলেন হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার

বুনিয়াদপুর পৌরসহরে ভোটের প্রচার ও জনসংযোগ কর্মসূচি করলেন হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার। 



আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিজেপির প্রার্থী জোর কদমে প্রচার শুরু করেছে। বুধবার সন্ধ্যায় বুনিয়াদপুর পৌর শহরের বিভিন্ন বাজার এবং পৌর বাস স্ট্যান্ড চত্বরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এদিন বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদার ব্যবসায়ী এবং দোকানদারদের কাছে আসন্ন বিধানসভায় বিজেপির প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান। এর পাশাপাশি ভোটকেন্দ্রিক নানান প্রতিশ্রুতি প্রদান করেন। 

ভোট প্রচার কর্মসূচিতে বিজেপির প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ বুনিয়াদপুর শহরের একাধিক বিজেপির বর্ষিয়ান এবং তরুণ নেতৃত্ব। 

হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের লড়াই জমে উঠেছে, একদিকে যেমন দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র অন্যদিকে তরুণ তুর্কি দেবব্রত মজুমদার। কেউ কাউকে রাজনীতির ময়দানে ১ ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। শেষ লোকসভা ভোটের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে শাসক দল দশ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল তবে উল্লেখযোগ্যভাবে বুনিয়াদপুর পৌর এলাকায় এগিয়েছিল পদ্ম শিবির।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side