বালুরঘাট:- মঙ্গলবার সকালে বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় ঐতিহ্যবাহী বুড়া কালীমাতা মন্দিরে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। দক্ষিণ দিনাজপুরের অন্যতম ধর্মীয় এই কেন্দ্র স্থানীয়দের পাশাপাশি ভিন জেলা থেকেও বহু ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
পুজোর পর বিদ্যুৎ কুমার রায় বলেন, "মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার প্রচারের সূচনা করলাম। বুড়া কালীমাতা আমাদের এলাকার রক্ষাকর্ত্রী। আমি বিশ্বাস করি, তাঁর কৃপায় মানুষের সেবা করার সুযোগ পাব।"
মন্দির চত্বরে বিজেপি কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল। বুড়া কালীমন্দিরের পুজোকে ঘিরে এলাকায় ধর্মীয় আবেগের পাশাপাশি রাজনৈতিক আলোচনারও ঝড় উঠেছে।
জনশ্রুতি অনুযায়ী, একসময় কলকাতার রানি রাসমণি বজরায় করে এসে এখানে পুজো দিয়েছিলেন। বর্তমানে দীপান্বিতা অমাবস্যা এবং অন্যান্য বিশেষ দিনে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে।
এলাকার মানুষ এবং রাজনৈতিক মহলে এই পদক্ষেপ যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।


