Type Here to Get Search Results !


 

Kushmandi News | কুশমন্ডি বিধানসভায় প্রার্থী ঘোষণা, আনন্দে মেতে উঠল তৃণমূল সমর্থকরা

 



কুশমন্ডি; দিলদার আলী:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৩৭ নম্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রেখা রায়ের নাম ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়েন দলীয় সমর্থকরা। মঙ্গলবার কুশমন্ডি ব্লক শহর জুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও পরিক্রমার আয়োজন করা হয়।

দলীয় পতাকা, ব্যানার ও ঢাক-ঢোলের তালে তালে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী ঘোষণাকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বর্তমান বিধায়িকা তথা প্রার্থী রেখা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

দলীয় নেতৃত্বের বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রার্থী ঘোষণার মাধ্যমে সংগঠন আরও চাঙ্গা হবে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তারা

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side