Type Here to Get Search Results !


 

বিধানসভা ভোটের মুখে কুশমন্ডির রুয়ানগর হাটখোলা থেকে লক্ষীতলা পর্যন্ত প্রায় ২ কিমি পাকা রাস্তার উদ্বোধন

 



দিলদার আলী:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের রুয়ানগর এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পাকা রাস্তার উদ্বোধন করা হল। পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগমের বরাদ্দে ১ কোটি ৩ লক্ষ ৯১ হাজার ২৯২ টাকা ব্যয়ে রুয়ানগর হাটখোলা থেকে লক্ষীতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার উদ্বোধন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়।


উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে রাস্তার সূচনা করেন বিধায়িকা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কাঁচা রাস্তার দুর্ভোগের মধ্যে ছিলেন। অবশেষে পাকা রাস্তা নির্মিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির পরিবেশ দেখা যায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জিতেন্দ্রনাথ সরকার, দেউল অঞ্চল সভাপতি নকুল রায়, কুশমন্ডি ব্লকের এসটি সেলের সভাপতি বাহাদুর রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হবে এবং এলাকার উন্নয়নে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side