Type Here to Get Search Results !


 

করনদিঘী হাইস্কুল ময়দানে আয়োজিত হল BJP-র "পরিবর্তন সংকল্প জনসভা"

 


২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক পটপরিবর্তনের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘী হাইস্কুল ময়দানে আয়োজিত হলো এক বিশাল "পরিবর্তন সংকল্প জনসভা"। "পরিবর্তন যাত্রা" কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত এই সভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের জনপ্রিয় নেত্রী রুপা গাঙ্গুলী, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু,মালদা বিভাগের কনভেনার শঙ্কর চক্রবর্তী,জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং নেত্রী রুপা গাঙ্গুলী রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। উন্নয়নের নিরিখে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরার পাশাপাশি স্থানীয় স্তরে কর্মসংস্থান ও আইনশৃঙ্খলার ইস্যুতে সরব হন বক্তারা। 


সব মিলিয়ে "পরিবর্তন যাত্রা"র এই বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজনৈতিকভাবে উত্তপ্ত ছিল করনদিঘী। এই সভার প্রভাব আগামী দিনে স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।


রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল ও খগেন মুর্মু আসন্ন নির্বাচনে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিবর্তনের ডাক দেন। করনদিঘী হাইস্কুল ময়দানে তিল ধারণের জায়গা ছিল না। স্থানীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শঙ্কর চক্রবর্তী ও নিমাই কবিরাজ জানান, আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side