Type Here to Get Search Results !


 

বিধানসভা নির্বাচনের মুখে পদত্যাগ দ:দিনাজপুর বিজেপি জেলা সভাপতির

 


প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড সমাবেশের আগে দ: দিনাজপুর জেলা বিজেপি সভাপতির পদত্যাগ, রাজনৈতিক জল্পনা জেলা জুড়ে। টিকিটের জন্য এই মনোমালিন্য কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের। শনিবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন সভা করতে ব্রিগেডে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ঠিক তার আগের দিন শুক্রবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বরূপ চৌধুরী। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। যদিও পদত্যাগের কোন রাজনৈতিক কারণ ব্যাখ্যা করেননি সরুপ চৌধুরী। 

গত ২১-এর বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বালুরঘাট গঙ্গারামপুর এবং তপন কেন্দ্রগুলো জয়লাভ করেছিল বিজেপি তবে ২৬ শে বিধানসভা ভোটের আগে জেলা রাজনৈতিক সমীকরণ কিছুটা পাল্টেছে। আর তার মধ্যে বিজেপির জেলা সভাপতির এই পদত্যাগ কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে পদ্ম শিবির কে। 

এই বিষয় নিয়ে কটাক্ষে সুরে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, 'সুকান্ত আর শুভেন্দু বাবুদের সাথে সবাই থাকতে পারবেন না, আমরা যতদূর জানি বিধানসভা নির্বাচনের টিকিট নিয়ে বিজেপির নিজেদের মধ্যে এই সমস্যা '


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side