বৃহস্পতিবার রাতে আচঙ্কায় ঝড় বৃষ্টির কারণে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর, গোটগাও,উদগ্রাম,মালজুম,পালগা,ফরিদপুর সহ একাধিক গ্রামের মানুষের বাড়ি ঘর ভেঙে যায়,রাস্তার গাছ পালা উপড়ে পড়ছে অনেক যায়গায় গাছ ডাল বিদ্যুৎতের তালে পড়ায় বিদ্যুৎতের তার ছিড়ে পড়েছে পাশাপাশি বিদ্যুৎতে খুটি ভেঙে পড়েছে।প্রচুর পরিমানে ভূট্টার ক্ষতি হয়েছে।ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী,পঞ্চায়েত সমিতির সদস্যা পঞ্চামি দাস সহ স্থানীয় প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুড়ে দেখেন।প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তদের একটি করে পলেনিথ তুলে দেওয়া হয়।যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় তার কাজ শুরু হয়েছে।যাতে ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহযোগিতা পায় তার জন্য প্রশাসনের পক্ষ উদ্যোগ নেওয়া হচ্ছে।


