Type Here to Get Search Results !


 

বিধানসভা নির্বাচন আসন্ন, সাংবাদিকদের প্রশিক্ষণ শিবিরে প্রশাসনের বার্তা

 


বালুরঘাট:- আসন্ন বিধানসভা নির্বাচনকে নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে প্রস্তুত প্রশাসন। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়ামে সাংবাদিকদের জন্য আয়োজিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির।

এদিনের সভায় নির্বাচন ঘোষণার দিন থেকে ফলপ্রকাশ পর্যন্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পালনীয় নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মিডিয়া হাউসগুলোর বিজ্ঞাপন গ্রহণের আইনি দিক এবং নির্বাচনী সংবাদ পরিবেশনের গাইডলাইন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন সেলের ওসি এবং জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মের ঘেরাটোপে থেকে সঠিক তথ্য পরিবেশনই এই শিবিরের প্রধান উদ্দেশ্য।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side