রাজ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার পুরুলিয়ার ঝালদায় পৌঁছায় পরিবর্তন যাত্রার রথ। ঝালদা শহর পরিক্রমার পর হাটতলা ময়দানে অনুষ্ঠিত হয় পরিবর্তন সভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চ থেকে তিনি রাজ্যে পরিবর্তনের ডাক দেন এবং বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও কাজকর্মের সমালোচনা করেন।
তিনি বলেন, রাজ্যে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার জন্য পরিবর্তন প্রয়োজন। তাই সাধারণ মানুষকে বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাত সহ জেলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পরিবর্তন যাত্রাকে ঘিরে ঝালদা হাটতলা ময়দানে কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। নেতারা দাবি করেন, এই যাত্রার মাধ্যমে রাজ্যে পরিবর্তনের বার্তা আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।


