Type Here to Get Search Results !


 

তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার আশঙ্কা, প্রার্থী ঘোষণার আগেই চাঁচল বিধানসভায় কংগ্রেসের অন্দরে অসন্তোষ

প্রার্থী ঘোষণার আগেই চাঁচল বিধানসভায় কংগ্রেসের অন্দরে অসন্তোষ, তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার আশঙ্কা, জনিকে প্রার্থী করার দাবিতে বৈঠক করে সিদ্ধান্ত পত্রে স্বাক্ষর, দলীয় কার্যালয়ের সামনে স্লোগানিং করে সোচ্চার, প্রাক্তন বিধায়ক কে বসন্তের কোকিল বলে কটাক্ষ


চাঁচল:- একদিকে যখন তৃণমূলের প্রার্থী ঘোষণার পর বিভিন্ন দিকে ক্ষোভ বিক্ষোভ।তখন কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগেই চাঁচল বিধানসভায় কর্মীদের মধ্যে প্রার্থী নিয়ে অসন্তোষ এবং টানাপোড়েন অব্যাহত।জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট।তারপরেই বুধবার রাতে কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে বিধানসভার বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের বৈঠক। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আনজারুল হক জনি ছাড়া তারা কাউকে প্রার্থী মানবে না।সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেন সকলে। 

তারপরেই কার্য্যালয়ের বাইরে স্লোগানে সোচ্চার কংগ্রেস নেতাকর্মীরা।এই আসনে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে রয়েছেন প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনি। সমস্যার সূত্রপাত ডিসেম্বর মাসে হঠাৎ যখন জনিকে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখন থেকেই সকল নেতৃত্বের অভিযোগ এখানে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জেলা নেতৃত্বের এই সিদ্ধান্ত। তাদের দাবি ২১ সালে ভরাডুবির পর একমাত্র জনি সামনে থেকে দাড়িয়ে সংগঠন করে ভোট করেছিল পঞ্চায়েত এবং লোকসভাতে। তার সুফল মিলেছে। 

এই মুহূর্তে তাকে ছাড়া কোনভাবেই লড়াই করা সম্ভব না। আসিফ মেহেবুব কারোর পাশে ছিলেন নাএলাকায় ছিলেন না।তাকে নাম না করে বসন্তের কোকিল বলেও কটাক্ষ করেন নেতারা।
তাকে দিলে তৃণমূলের সুবিধা করে দেওয়া হবে বলেও অভিযোগ।এমনকি ঝান্ডা ধরার লোক থাকবে না বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।

যদিও আসিফের দাবি বিধায়ক থাকাকালীন তিনি মানুষের পাশে ছিলেন। এই পরিস্থিতিতে এলাকার নেতাকর্মীদের গুরুত্ব দেয় হাই কম্যান্ড। নাকি পরিবার তান্ত্রিকতায় টিকিট পাবে আসিফ।সেইদিকেই তাকিয়ে সকলে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side