Type Here to Get Search Results !


 

আগে রাস্তা পরে ভোট , রাস্তা নেই, ভোট নেই" এমন স্লোগান লিখে ভোট বয়কট দাবি তুলল গ্রামবাসীরা

 


আহমেদ বাপি; গাজোল :- মালদা জেলার গাজোল বিধানসভার ২৬১ নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে ,ওই গাজোল ব্লকের রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত। তাঁর কিছুটা ভিতরে রয়েছে নিমতলা সহ বিভিন্ন গ্রাম। সেখানে কয়েক হাজার মানুষের বসবাস। নিমতলা বুথের কয়েকটি রাস্তা মিলে প্রায় ৫ কিলো মিটার রাস্তা কাঁচা। ওই পথ ধরে প্রতিদিন ৫ হাজার মানুষ যাতায়াত করে। বর্ষায় আরোও ভোগান্তি হয়। স্কুলের এবং তখন কৃষকদের সব থেকে অসুবিধা হয়।


এর আগে গ্রাম পঞ্চায়েত , বিডিও, জেলা, বিধায়ককে জানিয়ে কাজ হয়নি। শুধু স্থানীয় রাজ্য সড়ক এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রাস্তার জন্যে পথ অবরোধ করতে গিয়ে আইনি সংকটে পরে গ্রামবাসীরা। তবুও গ্রামে রাস্তা হয়নি। এবার ভোট বয়কট দাবি তুলে সোচ্চার হন তাঁরা । গ্রামবাসীরা বলেন, এবার আমাদের রাস্তা চাই, না হলে ভোট নেই। বিজেপি জানিয়েছেন, ওটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। কাজের ব্যর্থতা দায় রাজ্য সরকারের। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপির বিধায়ক কাজ করেনি এলাকায়। 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side