বালুরঘাট পৌরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ নির্বাচনী প্রচারে ঝড় তুললেন। কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তাদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি, তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরেন।
অর্পিতা ঘোষ বলেন, "তৃণমূল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূলের সমর্থন জরুরি।" প্রচারের সময় কর্মীদের উদ্দীপনা এবং স্লোগানে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা আশাবাদী যে তৃণমূলের নেতৃত্বে তাদের এলাকায় আরও উন্নয়ন সাধিত হবে। বালুরঘাটের এই নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে।


