চেন্নাইতে নাবালক তরুণ পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের, গরিবের বন্ধু মতিউরের কাছে সাহায্যের আবেদন পরিবারের, পরিবারের পাশে থেকে তদন্তের দাবি তৃণমূলের, তৃণমূলকে নিশানা বিজেপির
মালদা: চেন্নাইতে মালদা হরিশ্চন্দ্রপুরের তরুণ নাবালক পরিযায়ী শ্রমিকের মৃত্যু।ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আশঙ্কা পরিবারের। শোকস্তব্ধ অসহায় বাবা মা সাহায্যের আর্জি জানিয়েছেন।পরিবারের পাশে থেকে ঘটনার সঠিক তদন্তের দাবি তৃণমূলের। রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ নাবালকদের কাজে যেতে হচ্ছে অভিযোগ বিজেপির।
মৃতের নাম মুর্শেদ আলম (১৭)।বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ভৈরবপুর এলাকায়। বাড়িতে পাঁচ ভাই। অভাবী পরিবার। তাই ১৮ বছর হওয়ার কয়েক মাস আগেই চেন্নাইতে কাজে চলে যায় মুর্শেদ।সেখানে নর্দমা সাফাইয়ের কাজ করতো। কিছু দিন আগে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পরিবারের লোকেরা গিয়ে মর্গে ছেলের মরদেহ দেখতে পায়। ঠিকাদারি সংস্থার ব্যবস্থাপনায় দেহ নিয়ে আসা হয় বাড়িতে।কিন্তু বাবা বাদিরুদ্দিন মা তানজিরা বিবি কেউ ভেবে পাচ্ছেন না কেন তাদের ছেলে আত্মহত্যা করবে।কেউ বা কারা মেরে ঝুলিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ বাবা-মায়ের।
তাদের জড়াজীর্ণ বাড়ি।সংসারে অভাব। তৃণমূল নেতা গরীবের বন্ধু মতিউর রহমানের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন তারা। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি যেখানে রাজ্যের এত প্রকল্প রয়েছে সেখানে নাবালক অবস্থায় কাজে পাঠানো ঠিক নয়। তবে বাংলাভাষীদের উপর বিভিন্ন সময় আক্রমণ হচ্ছে। তারা পরিবারের পাশে থেকে তদন্তের দাবী জানাবে। আর বিজেপির অভিযোগ এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে মানুষের দুর্দশা। যার জন্য দায়ী তৃণমূল।


