আবারো বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য এবং হাসপাতাল সুপার ড: জয়দেব রায়।
পরিবারের লোকেদের অভিযোগ শ্বাস কষ্টের কারণ বসতো বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের ভান্ডারের আদিবাসী পাড়ার শুনিরাম হেমরম (৪২) নামে এক ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়।স্বাভাবিক ছিল শুক্রবার বিকাল পর্যন্ত।আচঙ্কার সন্ধ্যার পড় থেকে পূনরায় শ্বাস কষ্ট বেড়ে যায়। পরিবারের লোকেরা বারবার কর্মরত নার্স ও চিকিৎসকদের অক্সিজেন দিতে বললেও কোন প্রকার কর্নপাত করেনি তারা বলে অভিযোগ মৃত পরিবারের লোকেদের। বিনা চিকিৎসায় মৃত্যু হয় শুনিরাম হেমরমের বলে অভিযোগ মৃতের আত্মীয় তাপস হেমরমের।
এরপর ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা।পড়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য এবং হাসপাতাল সুপার ড: জয়দেব রায় উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।পরিবারের পক্ষ থেকে কর্মরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হবে হাসপাতালের সুপার ও কালিয়াগঞ্জ থানায়।পুলিশ মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ময়তা তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে।


