Type Here to Get Search Results !


 

ইসলামপুরে কংগ্রেসে বড় ভাঙন, প্রদেশ কংগ্রেস সদস্য সুদীপ দত্ত তৃণমূল কংগ্রেসে যোগদান

 


উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আবারও কংগ্রেসে বড় ভাঙনের ঘটনা সামনে এলো। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর শহরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা ইসলামপুর শহর কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ দত্ত।

তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে তিনি দল পরিবর্তন করেন। এদিন তার সঙ্গে আরও একজন কংগ্রেস কর্মীও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের দলে স্বাগত জানান জেলা সভাপতি।

এই যোগদানকে ঘিরে ইসলামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস থেকে একের পর এক নেতাকর্মীর দলত্যাগে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side