Type Here to Get Search Results !

বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


 

বুনিয়াদপুর:- বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরো মজবুত করতে দক্ষিণ দিনাজপুর জেলায় বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক কিষান ক্ষেত মজদুর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল শাসক দল। শুক্রবার সকালে বুনিয়াদপুর পৌরসহরে অবস্থিত পঞ্চায়েত সমিতি সভাকক্ষে একটি সাংগঠনিক বৈঠকের মধ্যে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়। এর পাশাপাশি এদিন বংশীহারী ব্লক অধিনস্ত গ্রাম পঞ্চায়েত গুলোর কিষান ক্ষেত মজদুর সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। 


আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা এবং হরিরামপুর বিধানসভায় ঘাস ফুল শিবিরের সাংগঠনিক পরিকাঠামো মজবুদের করার ক্ষেত্রে নবগঠিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলেই মনে করছেন তৃণমূলের নেতৃত্ব। 


এদিনের এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক প্রেসিডেন্ট পার্থ প্রতিম মজুমদার, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক সমীর সরকার, বুনিয়াদপুর টাউন প্রেসিডেন্ট বিশ্বনাথ সরকার, কিষান ক্ষেতমজদুর প্রেসিডেন্ট এমদাদুল হক ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side