বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উদ্যোগে ম্যানুফেস্টো সাজেশন বক্সের মাধ্যমে সাধারণ মানুষের মতামতা সংগ্রহ করা হচ্ছে কালিয়াগঞ্জ বিজেপির মহিলা শহর মন্ডল কমেটির উদ্যোগে।
শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় বিজেপির শহর মন্ডল কার্যালয় থেকে বিজেপি মহিলা নেতৃত্বদের উদ্যোগে ম্যানুফেস্টো সাজেশন বক্সের হাতে নিয়ে মহিরা রায়গঞ্জ - বালুঘাট রাজ্য সড়কের দুই পাশের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ করে ম্যানুফেস্টো সাজেশন বক্সে।
এদিনের কর্মসূচীর বিষয়ে বিজেপির শহর মন্ডল সম্পাদিকা মাম্পি সিংহ রায় বলেন যেভাবে দেশ বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছে, সেই পথেই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সাধারণ মানুষ নাম প্রকাশ না করেও শুধুমাত্র এলাকার নাম উল্লেখ করে তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন এই সাজেশন বক্সের মাধ্যমে। মানুষের ভালোই সারা পাওয়া যাচ্ছে। বাংলায় বিজেপি সরকার গঠিত হলে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলাই হবে তাঁদের প্রধান লক্ষ্য, যেখানে সাধারণ মানুষের স্বার্থে কাজ করা হবে অগ্রাধিকারের ভিত্তিতে।
