সুশোভন সিংহ:- সামাজিক মাধ্যম গুলোতে ক্রমাগত শারীরিক প্রদর্শনের মাধ্যমে ফেমাস হওয়ার উদ্দাম নেশাতে মত্ত তরুণ তরুণী। বর্তমান সময়ে অদ্ভুত এবং রুচিহীন পোশাক পরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন ঊর্ফি জাভেদ (Urfi javed) ক্রমাগত অদ্ভুত প্রকারের শারীরিক প্রদর্শনী এবং ব্যঙ্গাত্মক পোশাক পরে নিজেকে ফ্যাসান ট্রেন্ডিং হিসেবে তুলে ধরলেও আসলে সামাজিকগতভাবে নোংরামির ছড়ানোর চেষ্টা করছেন স্বঘোষিত এই মডেল।
প্রসঙ্গত, এক সমাজের মাধ্যমে ঊর্ফি জাভেদ সম্প্রতি তার নিজের ছবি শেয়ার করেছেন, সেখানে লক্ষ্য করা যাচ্ছে উন্মুক্ত শরীরে চুম্বনের চিহ্ন অঙ্কিত রয়েছে তার সাথে দুহাত দিয়ে নিজের বক্ষ যুগলকে ঢেকে রেখেছেন। ছবি শেয়ার করা মাত্রই হুড় মুড়িয়ে তার ভক্তদের কমান্ট শুরু হয়ে যায়। কিছু সংখ্যক নেটিজনেরা অপেক্ষায় থাকেন আজ কি অদ্ভুত পোশাক পড়ে নিজেকে ধরা দেবেন স্বঘোষিত এই মডেল। আসলে বর্তমান সময়ে নেগেটিভ দিকগুলো সামাজিক মাধ্যম গুলোতে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এর ফলে ভারতীয় সংস্কৃতিকে ব্যাকডেটেড আখ্যা দিয়ে কিছু সংখ্যক তরুণ তরুণী শারীরিক প্রদর্শনের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। তাদের মধ্যেই এক অন্যতম নাম ঊর্ফি জাভেদ।
