মালদা;তনুজ জৈন;১৬ডিসেম্বর: খবরের জেরে শোকোজ করা হল অঙ্গনওয়াড়ি কর্মী চিন্তামণি প্রামানিককে। অভিযোগের ভিত্তিতে কর্মীর কাছে জবাব চাইলেন সিডিপিও।
গত বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টোটোয় করে খাবার বিলির অভিযোগ উঠে।সাথে অভিযোগ ছিল ডিম দিলেও বিলি করা হয় কাঁচা ডিম। দীর্ঘদিন ধরে বেনিয়ম হয় খাবারে। সেই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান অভিভাবকরা।সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। তারপরেই কেন্দ্র পরিদর্শন করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার। শোকজ করা হয়েছে ওই কর্মীকে।শোকজের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিডিপিও।
