Type Here to Get Search Results !

Malda:একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে


মালদা:-
একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রায় 6 দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। আতঙ্কে পুরোগ্রাম। ঘটনা ইংরেজবাজার ব্লকের কোতুয়ালী অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের।

   জানা যায়, সেই গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই তিনজনের মেয়ে একজন কলেজ এবং দুইজন স্কুল ছাত্রী। কেউবা কলেজ কেউবা স্কুলে  যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। সারাদিন সারারাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মিলায় পরের দিন মঙ্গলবার ইংরেজবাজার থানায় তিন ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ করে। 6 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশ এই ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানায় তবুও পুলিশ তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ করেনি। 

অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা-অনাহারে দিন কাটাচ্ছে সেই নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের এমনি অভিযোগ. । পরিবারের দাবি তাদের মেয়েকে কেউবা কারা অপহরণ করেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side