জলপাইগুড়ি:- ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকায় মহাসড়ক নির্মিত হওয়ায় সেই এলাকায় নির্মিত হয়েছে ফ্লাইওভার। যার জেরে ময়নাগুড়ি রোডসহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের বাস ধরার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই কারণে রবিবার ময়নাগুড়ি রোড এলাকায় ফ্লাইওভারের উপরে বাসস্ট্যান্ডের দাবিতে বিক্ষোভ শুরু করলেন স্থানীয় বাসিন্দারা।
এদিন সকাল ১১ টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক দুই এর-এর পুলিশ আধিকারিক সহ এলএনটি কোম্পানির আধিকারিকরা। তারা এসে বিক্ষোভকারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং বাসস্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করেন। এর সাথে সাথে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
