Type Here to Get Search Results !

বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেসকে ঘেরাওয়ের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির


মালদা:
বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেসকে ঘেরাওয়ের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির।রতুয়া দুই ব্লকের সম্বলপুরে ব্লক সম্মেলন থেকে এই হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি। 

বক্তব্য রাখার সময় তিনি বলেন, সিপিএমের নেতারা বুক চিতিয়ে আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। আপনার বুকের উপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ-সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে চোর বলছে আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন টিএমসি,আপনি কোন তৃণমূল। আপনাকে বলতে হবে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস গ্রামের দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার প্রতিকার করে তাদেরকে ঘেরাও করতে পারছি না। মানুষের মধ্যে গিয়ে গিয়ে মানুষকে বলতে পারছি না এই চোর সিপিএম এই চোর কংগ্রেস ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পাই, ওর ছেলের সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও ওখানে বিনা পয়সায় চাল পায়। স্বাস্থ্য সাথীর কার্ড পাই তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। ঘেরাও করুন এই ধরনের সিপিএম কংগ্রেসকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side