মহারাষ্ট্র:- রবিবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে একটি কোম্পানিতে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে যানা গেছে। বিশদ খবর অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাজারগাঁও এলাকায় অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডে( Solar Industries India Limited) বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই পর্যন্ত ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আহতদের বেশিরভাগই এই কারখানা শ্রমিক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ,তবে কি কারণে বিস্ফোরণ এখনো জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
