Type Here to Get Search Results !

মালদার কোতুয়ালির পর এবার মালদার ইংরেজবাজার শহরের পুড়াটুলী থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র


মালদা;তনুজ জৈন;১৭ডিসেম্বর:
মালদার কোতুয়ালির পর এবার মালদার ইংরেজবাজার শহরের পুড়াটুলী থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। 

উল্লেখ্য,  মাত্র ৬ দিন আগে রহস্যজনকভাবে তিন ছাত্রী নিখোঁজ হয়েছিল এবার স্কুল ছাত্র। এর পেছনে কি কোন চক্র রয়েছে। ওই ছাত্রের নাম, শিব শংকর সিংহ। মালদা শহরের অক্রমণি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। গত বৃহস্পতিবার থেকে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র বলে অভিযোগ। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাবা সমীর সিংহ। ওই ছাত্রকে কেউ অপহরণ করল না এর পেছনে অন্য কিছু রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অসহায় পরিবার পুলিশের দারস্থ হয়েছেন। উল্লেখ্য মালদার কোতুয়ালির পাহাড়পুর গ্রামে গত সোমবার থেকে একই গ্রামে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল তিন ছাত্রী। সেই তিন ছাত্রীর এখনো কোনো খোঁজ মেলেনি। এরই মাথাই এবারে মালদা শহর থেকে এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side