Type Here to Get Search Results !

মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুক আইডিতে অশ্লীল পোস্ট! বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুক আইডিতে অশ্লীল পোস্ট! বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সাফাই তৃণমূলের, পাল্টা বিজেপি



মালদহ: রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে অশ্লীল পোস্ট। "পর্নোগ্রাফি পোস্ট।" এই নিয়ে শোরগোল মালদহ জেলা জুড়ে। মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। মালদার মোথাবাড়ির ঘটনা। মোথাবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি তহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর কথায় এটি বিজেপির চক্রান্ত। তবে মোথাবাড়ির তৃণমূল নেতারা এটা জানিয়েছেন যে এই পেজ টি বেশ কিছু বছর আগেই খোলা হয়েছিল। দলের কর্মসূচি জানানো হত। এখন কে বা কারা এই কান্ড করল তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও ওই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌউত্তর। বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। পাল্টা তৃণমূলকে কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের। 


এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, তৃণমূল যুব কংগ্রেসের ফেসবুক পেজ থেকে এই নোংরা ভিডিও পোস্ট করা হয়েছে। এতে প্রমাণ পাওয়া যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের নোংরা মানসিকতা। এরকম একটা পেজ যেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে সেখানে তৃণমূলের যুব কংগ্রেসের কর্মীরাই চালাই। অন্য কারো কাছে বা অন্য কোন মানুষের কাছে এটার লগইন নেই। যারা করেছে তারা তৃণমূলের মধ্যেই আছে এটা তৃণমূল দলের "গোষ্ঠীদ্বন্দ্ব" বা এটা নোংরা মানসিকতার কিছু ছেলে যারা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল দল করে তাদের দ্বারাই পোস্ট হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side