Type Here to Get Search Results !

দলীয় ফ্লেগ লাগানো কেন্দ্র করে বিবাদ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যর ওপর হামলা


মালদা
: দলীয় ফ্লেগ লাগানো কেন্দ্র করে বিবাদ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যর ওপর হামলা। অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। অন্যদিকে পাল্টা সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে।

মালদার মোথাবাড়ি থানার উত্তর পঞ্চানন্দপুর এলাকার ঘটনা। ঘটনার তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ। আহত হয় পঞ্চায়েত সদস্যের নাম রথীন সরকার এবং তার বাবা শ্যামল সরকার। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে এলাকার সিপিআইএম কর্মী বাপি সরকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অন্যদিকে বাপি সরকারের পাল্টা অভিযোগ, তৃণমূল সদস্য এবং তার দলবল তাদের মারধর করেছে। আক্রান্ত বাপি সরকারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side