Type Here to Get Search Results !

জমি বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক থানার জালালপুর


মালদা:
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এলাকা জুড়াই বোমাবাজি। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক থানার জালালপুর এলাকা। ঘটনাই এলাকা জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় দুই পক্ষের কম করে প্রায় ১০ জন আহত। দুই পরিবারের জমি সংক্রান্ত বিষয়ে বিবাদকে কেন্দ্র করেই কি সোমবার সাত সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।


জানা গেছে মুসলিম আলী ও আজগর আলী দুই পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ। গত কয়েকদিন ধরেই দুই পরিবারে কয়েক কাঠা জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার বিকেল নাগাদ ২ পরিবারে বিবাদ শুরু হয়। সোমবার সকালে আবারো 2 পরিবারের বিবাদ শুরু হতে মুড়ি মুরকির মত একের পর এক বোমা পড়তে থাকে এলাকা জুড়ে।বোমার আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পরিবারের সদস্য। আহতরা বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনাই এলাকা জুড়ে মোতার রয়েছে বিশাল পুলিশ বাহিনী

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side