Type Here to Get Search Results !

নিয়ন্ত্রণহীন বেসরকারি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো


মালদা:-
নিয়ন্ত্রণহীন বেসরকারি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো। গুরুতর হলেন টোটো চালক। বাসের ধাক্কায় মৃত্যু হল রাস্তার পাশে বাড়ির সামনে বেঁধে রাখা এক গবাদিপশুর। 

সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট থিনগর এলাকার রাজ্য সড়কে। জানা গেছে, মালদা যাওয়ার পথে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার থিনগরে এলাকায় বাস দুর্ঘটনা। নালাগোলা থেকে মালদা যাওয়ার পথে টোটো কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গবাদিপশু ও টোটোকে ধাক্কা মারে।ঘটনাস্থলে একটি গবাদিপশু প্রাণ হারায় এছাড়াও টোটোকে থাক্কা লাগলে টোটো চালক আহত হয়। তড়িঘড়ি এলাকাবাসী টোটো চালককে উদ্ধার করে মোদি পুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাকুয়া ফাড়ির পুলিশ। বেশ কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ থাকে। ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side