Type Here to Get Search Results !

Subhashree Ganguly: অন্তঃসত্ত্বা অবস্থায় শুভশ্রীর শরীরচর্চা, নিজেই শেয়ার করলেন সেই ভিডিও

টলিউডের অন্যতম অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার মা হতে চলেছেন, অন্তঃসত্ত্ব অবস্থায় জিমে গিয়ে শরীর চর্চা করছেন। 


সুশোভন সিংহ:-
বর্তমান সময়ের টলিপাড়ার অন্যতম অভিনেত্রীর নাম শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বার মা হতে চলেছে শুভশ্রী গাঙ্গুলী সে খবরটা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে অন্তঃসত্ব অবস্থায় জিমে গিয়ে শরীরচর্চায় ব্যস্ত শুভশ্রী গাঙ্গুলী। নিজের সোশ্যাল সাইটে ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

উল্লেখ্য, কেরিয়ারের কথা ভেবে সংসারকে পাশে সরিয়ে রাখা শুভশ্রীর নীতি নয়। তার প্রমাণ মিলেছে আরও একবার কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী, সেখানে দেখা যাচ্ছে কালো কালারের পোশাকে শুভশ্রী গাঙ্গুলী অন্তঃসত্ব অবস্থায় ভারি ভারি ওজন তুলছেন। 

দেখে নিন সেই ভিডিও :-  https://www.instagram.com/reel/CxxEiEkpdu7/?igshid=MzRlODBiNWFlZA==

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side