Type Here to Get Search Results !

বাংলাদেশে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

   আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা 


বাংলাদেশ:-
মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব আবদুল করিম, সকল থানার অফিসার ইনচার্জগণ এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার বিভিন্ন স্তরের পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দূর্গাপুজা কিভাবে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন এবং জেলা পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side