মন্দারমণির জলদা এলাকা থেকে সাত সকালে উদ্ধার অর্ধনগ্ন তরুণী মৃতদেহ, এলাকায় পুলিশ

ছবি - আপনার নিউজ
কলকাতা:- মন্দারমণির জলদা এলাকা থেকে আজ সকালে উদ্ধার হয়েছে এক তরুনীর অর্ধনগ্ন মৃতদেহ। স্থানীয় ব্যক্তিরা দেহটি দেখতে পেলে পুলিশ প্রশাসনকে খবর দেয়, খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে হাজির হয় মন্দারমনি কোস্টাল থানা পুলিশ। অজ্ঞাত পরিচিত ওই তরুণী দেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
প্রসঙ্গত, মন্দারমনির জলদা এলাকা থেকে উদ্ধার ওই তরুণী মৃতদেহর চারিপাশে কোনরকম কিছু উদ্ধার হয়নি, ওই তরুণী পরিচয় সম্পর্কেও অজানা। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে হয়তো এ দেহটি সমুদ্র সৈকতে ভেসে এখানে এসেছে। এই বিষয়ে কাঁথি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

