হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ থাকছে রানীনগর পঞ্চায়েত সমিতির কমিটি গঠনের প্রক্রিয়া

ছবি - সংগৃহীত
মুর্শিদাবাদ:- কলকাতা হাই কোর্ট মুর্শিদাবাদের রানিনগর ২ পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের সভায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো।এর ফলে আজ আর স্থায়ী কমিটি গঠন করা হলো না। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের জন্য সভা ডেকে এখনই ভোটাভুটি করা যাবে না। মহামান্য কলকাতা হাইকোর্ট এই নির্দেশ সোমবার ডোমকলের মহকুমাশাসককে জানিয়েছেন।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পরেও মুর্শিদাবাদে রাণীনগর ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠন করার প্রক্রিয়ার আগেই কংগ্রেসের ৬ সদস্যকে নানানভাবে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করতে বাধ্য করেছে তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগ একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মর্মে আজ বিচারপতি আগামী ২০ সেপ্টেম্বর অবধি স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।মামলা পরবর্তী শুনানি আগামী ১৪ই সেপ্টেম্বর।

