Type Here to Get Search Results !


 

অনলাইন প্রতারণা থেকে সচেতন করতে মালদা জেলা পুলিশের অভিনব উদ্যোগ

পুজোর আগে গোটা রাজ্যজুড়ে সক্রিয় অনলাইন প্রতারণা চক্র, সাধারণ মানুষকে সচেতন করতে সক্রিয় ভূমিকা পালন করছে মালদা জেলা পুলিশ। 

ছবি - গুগুল 

মালদা:-
বর্তমান সময়ে সাধারণ আমজনতা বেশিরভাগ সময়টি নিজেদের মুঠোফোনে ব্যস্ত থাকেন। এর ফলে বর্তমান সময় প্রতারণা চক্রের চক্রীরা অনলাইনে সাধারণ মানুষকে খুব সহজেই ঠকাতে পারছেন। আমরা হামেশা শুনতে পাচ্ছি মানুষের কষ্টের সঞ্চিত টাকা কিভাবে অনলাইনের মাধ্যমে প্রতারণা হচ্ছে। সামনে বাঙালি সবথেকে বৃহৎ উৎসব দুর্গা পুজো। দুর্গা পুজোকে সামনে রেখে প্রতারণা হাত থেকে আমজনতাকে কিভাবে রক্ষা হতে হবে তার গুণগত শিক্ষা প্রদান করছেন মালদা জেলা পুলিশ। 

জেলার বিভিন্ন স্থানে বড় বড় ফেস্টুন, হোডিং এর দ্বারা সাধারণ জনগণকে সচেতন করা হচ্ছে। বর্তমান সময়ে মানুষ অনলাইনে শপিং থেকে শুরু করে খাবার অর্ডার করে থাকেন, সেই জিনিসে সুযোগ গ্রহণ করছে দুষ্কৃতীরা। শপিং এবং ফুড ডেলিভারির নানান অফার সংক্রান্ত ফেক তথ্য প্রদান করে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। ওটা রাজ্যজুড়ে এরকম বিস্তর অভিযোগ জমা পড়েছে পুলিশ প্রশাসনের কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ লক্ষ্য করছে এই মূল চক্রটা বিহার কিংবা উত্তর প্রদেশ থেকে পরিচালনা করা হচ্ছে। তাই আগামীতে মানুষ যেন আর তার নিজের সঞ্চিত টাকা না হারায়, এজন্যেই পুজোর আগে মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে মালদা পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে বড় বড় হোডিং দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side