Type Here to Get Search Results !

নিত্য রেল যাত্রীদের ডেমো ট্রেনের সময়কে বহাল রাখার দাবিতে বিক্ষোভ


মালদা:-
শুক্রবার সকালে পুরাতন মালদার কোর্ট স্টেশনে নিত্য রেল যাত্রীরা ডেমো ট্রেনের ট্রেনের সময়কে বহাল রাখার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে এই ডেমো ট্রেনটি পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়া হয় এবং এই ট্রেনে প্রায়  ৫০০ থেকে ৬০০ জন নিত্য যাত্রী তার মধ্যে কেউবা সরকারি চাকরিজীবী, কেউবা বেসরকারি কাজে কর্মরত কিন্তু এই ট্রেনটি সকাল সাড়ে ছটায় ছাড়ার চিন্তাভাবনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

সাড়ে ছটায় ট্রেন ছাড়লে যাত্রীদেরকে বাড়ি থেকে ভোরবেলা বেরোতে হবে এবং কর্মস্থলে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগেই পৌঁছে যাবে এর ফলে চরম সমস্যায় পড়তে হবে, নিত্যযাত্রীদের ,তাই ডেমো ট্রেনটি যেন ৮ঃ৪৫ এ ছাড়া হয় এই দাবি নিয়ে স্টেশন মাশরাফ একটি স্মারকলিপি প্রদান করে পাশাপাশি ডেইলি প্যাসেঞ্জার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side