ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফল
![]() |
| ছবি- আপনার নিউজ |
ধুপগুড়ি:- ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফলে জোর টক্কর তৃণমূল এবং বিজেপির। অন্যদিকে অনেকটাই পিছিয়ে পড়েছে বাম কংগ্রেস জোট।
উত্তরবঙ্গে এই আসনটি ধরে রাখাই হচ্ছে বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ। সবেমাত্র শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে অনেকটা পিছিয়ে পড়েছে বিজেপি। গত ভোটে এই কেন্দ্রে জিতেছিল বিজেপি প্রার্থী। নির্বাচন জুড়ে রাজ্য বিজেপি নেতৃত্ব সর্বভাবে এই কেন্দ্রকে জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে যে প্রভাব বিস্তার করেছে এটা ধরে রাখা তৃণমূলে উত্তরবঙ্গের নেতৃত্ব কাছেও এডটা চ্যালেঞ্জ।
বর্তমান ফলাফল অনুযায়ী সপ্তম রাউন্ডের পরে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় বিজেপি প্রার্থী তাপসী রায় থেকে প্রায় দু হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এখনো অনেক রাউন্ড বাকি রয়েছে... ফলাফলের পরে বিজেপি নেতৃত্ব দাবি করেন এখনো অনেক সময় রয়েছে আমরা আশাবাদী বিজেপি এ আসনে জয়যুক্ত হবে। এছাড়া সবেমাত্র দলত্যাগী মিতালী রায় বলেন এই আসনে বিজেপি নিশ্চিত জয় হবে।
সপ্তম রাউন্ডের শেষে, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ৭২৪৪০টি এবং অন্যদিকে বিজেপি প্রার্থী তাপসী রায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯৫০৯টি


