বাংলাদেশের মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালি তুলে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট করছে অবৈধ বালি উত্তোলনকারীরা
![]() |
| ছবি - আপনার নিউজ |
বাংলাদেশ:- মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালি তুলে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট করছে অবৈধ বালি উত্তোলনকারীরা গাংনী উপজেলার ৮ নং ধানখোলা ইউপির চিতলা গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আহাম্মদ আলী, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তুলে ব্যবসা করে আসছে।
বালি তোলার কারণে চিতলা, বাঁশবাড়িয়া শিশির পাড়া,নিত্যানন্দপুর, মাঠে অসংখ্য কৃষকের আবাদি জমি আজ হুমকির মুখে স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করে জনগণের প্রাণের দাবি এইসব অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে জরুরি ভাবে ব্যবস্থা না নিলে তিন ফসলী হুমকির মুখে পড়ছে, চিতলা গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন এইসব বালি উত্তোলনকারীরা ভূমিদস্য ও দুষ্কৃতিকারী এদের বিরুদ্ধে আমরা কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। চিতলা ভিওি পাট বীজ খামারের পাশে প্রায় ৫০ বিঘা জমির উপরে বালি তুলে জমা করে রাখা হয়েছে ওই বালির কারণে আশেপাশে প্রায় কয়েকশো একর জমি অন আবাদী হয়ে পড়ছে।বালি উত্তোলন করে, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও নদী গবেষক ডক্টর গৌতম কুমার রায় বলেন বালি তুললে যেমন নদী পুকুর নষ্ট হয় ওই বালি মাটির উপরে রাখলে আবাদি জমি নষ্ট হয় জীববৈচিত্র ধ্বংস কারীহিসেবে আইনের আওতায় এনে বিচার করা উচিত বলে আমি মনে করি। একদিকে যেমন উপজেলা নির্বাহী অফিসার গাংনী ও জেলা প্রশাসক মেহেরপুর এর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার অসহায় কৃষকরা মাদিয়ার মাঠের পুকুর মালিক রফিকুল ইসলাম বলেন আমি নিষেধ করার পরেও জোরপূর্বক বালি তুলছে চিতলা গ্রামের আহাম্মদ ও জিনারুল ইসলাম। আহমেদ আলী সাথে যোগাযোগ করি মোবাইল ফোন রিসিভ করেনি।


