ধুপগুড়ি উপনির্বাচনের ফলাফল, জয়ী তৃণমূল

ছবি - আপনার নিউজ
ধুপগুড়ি:- অবশেষে জয় এলো তৃনমুলের, সকাল থেকেই গণনা শুরুর পরেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোর টক্কর ছিল। কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছিল আবার কখনো বিজেপি। তবে দশম রাউন্ডের পরে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।
২০২১ এর বিধানসভায় এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু এই উপনির্বাচনে ৪৮৮৩ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। মূলত পঞ্চায়েত নির্বাচনের পরে আসনটিকে ধরে রাখা ছিল বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। তবে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক প্রভাব এবং বিজেপির সঠিক প্রার্থী না বাছাই একটা বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহল।

