হাতুড়ে দাঁতের চিকিৎসকদের দৌরাত্ব
![]() |
| ছবি:- আপনার নিউজ |
বাংলাদেশ:- অনেক ক্ষেত্রেই মেহেরপুর জেলাতে এক শ্রেণীর চিকিৎসকদের জবাবদিহিতা না থাকাতে প্রতিদিনই শহর বা গ্রাম ভিত্তিক বাজার গুলোতে বাড়ছে হাতুড়ে চিকিৎসকদের দৈরাত্ব।
সেবার নামে রুগীদের অর্থনৈতিক এবং শারীরিক ভাবে পঙ্গু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সচেতন মানুষদের দীর্ঘ দিনের প্রশ্ন। অবৈধ ডিগ্রীহীন চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সাজিয়ে সাধারণ রুগীদের সাথে প্রতারণা করে যাচ্ছে। এ বিষয় এক অনুসন্ধানীতে জানা গেছে গুটি কয়েক ডেন্টাল চিকিৎসকের বৈধ কাগজ পত্র থাকলেও, জেলাটিতে শতাধিক অদক্ষ,অবৈধ চিকিৎসক কৌশলের ফাঁদ পেতে তাদের প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের চোখের সামনে।
অনুসন্ধানীতে আরো জানা গেছে এ বিষয় অভিযোগ রয়েছে সরকারী প্রতিষ্ঠানের কেউ কেই লেনদেনের হিসাব কোষে। অন্যদিকে অনেক ক্লিনিকের ১০ বেডের অনুমতি নিয়ে ১৫,২০,৩০ বেডের কেউ কেউ ব্যবসা চালিয়ে যাচ্ছে মেহেরপুরে। এছাড়াও ২৪ ঘন্টায় যখন এম বি বি এস চিকিৎসক ক্লিনিকে থাকার কথা। সেই সাথে সিনিয়র নার্স, সেখানে অনেক ক্লিনিকেই তাদের নিজেস্ব চিকিৎসক থাকেনা। সেই সাথে আবার সামান্যতম বই পত্র না পড়েই শহর ও গ্রাম গুলোতে। হাতুড়ে চিকিৎসকরা চিকিৎসার নামে সাধারণ মানুষদের পকেট কাটছে কোন জবাবদিহিতা ছাড়াই। সুতরাং আইন শৃংখলা বাহিনী বিষয় গুলো খতিয়ে দেখবেন কি, এ প্রশ্ন জেলার সাধারণ মানুষের।


