গতকালকের এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়ায় শেষ করা যায়নি, আজ আবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান

ছবি - গুগুল
আপনার নিউজ:- এশিয়া কাপ ২০২৩ এ ভারত পাকিস্তান গ্রুপ লিগে একবার এবং বেস্ট অফ ফোরে দ্বিতীয়বার মুখোমুখি হলে পূর্বের ম্যাচের মত বৃষ্টি বিঘ্নিত হওয়ায় গতকাল খেলাটি সম্পন্ন করা যায়নি। অর্থাৎ পরপর দুইদিন হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টি নিরাশ করেছে সাধারণ ক্রিয়া প্রেমী মানুষদের উদ্দীপনাকে। গতকাল টসে জিতে পাকিস্তান ভারতকে ব্যাটিং করতে পাঠায় গিল এবং রোহিত শর্মা যৌথভাবে প্রথমের দিকে পাকিস্তানি পেস এটাক কে পরাস্ত করে উভয় ৫০ রান করে তোলে, এরপরে পরপর দুটি ওভারে দুজন ফেরে সাজঘরে। চৌদ্দ ভাবে বল করার সময় হঠাৎ পূর্ব দিনের মতো বৃষ্টি শুরু হয়ে যায়। খেলার পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় ম্যাচ রেফারি আজকে খেলাটি পুনরায় শুরু করার ঘোষণা করেন।
প্রসঙ্গত, ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে রাজনৈতিক সমস্যার জন্য সেভাবে ক্রিকেট খেলা হয় না। এশিয়া কাপে তথা ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ মানে এক অন্য উদ্দীপনা। ভারত পাকিস্তান ম্যাচ সব সময় হাই ভোল্টেজ। এশিয়া কাপের গ্রুপ লীগে ভারত পাকিস্তান ম্যাচ টি বৃষ্টির জন্য অসমাপ্ত থাকে।

