সাতসকালে শিলিগুড়িতে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে।

ছবি - গুগুল
শিলিগুড়ি :- শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে সাত সকালে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনার ফলে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী ওই ব্যক্তির দেহ রক্তাক্ত অবস্থায় ছিল। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, এলাকার মানুষজন নিরাপত্তা নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছে। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। স্থানীয় মানুষজন বলছে এই এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে এজন্য এই ধরনের ঘটনা ঘটার সাহস পাচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে, পরবর্তীতে এক খুনের তদন্তেও সক্রিয় হবে বল জানিয়েছে পুলিশ।

