Type Here to Get Search Results !

বাংলাদেশে এবার রবীন্দ্রসঙ্গীত সম্মাননা পাচ্ছেন দুই গুণী শিল্পী

 



কাগজ প্রতিবেদক : 'করিস নে লাজ, করিস নে ভয়,/আপনাকে তুই করে নে জয়' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৩৪ তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবে এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন দুই গুণী শিল্পী। উনারা হলেন, কিংবদন্তি গিটার শিল্পী এনামুল কবীর ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। উদ্বোধনী দিনে এই দুই গুণীর হাতে সম্মাননা তুলে দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

১৬২ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ৩৩ বছরের ধারাবাহিকতায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ১২-১৩ মে ২ দিনের ৩৪ তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা।

 এই উৎসব সামনে রেখে আজ ৫ মে সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের একথা জানায় সংগঠনটি। ওই সংবাদ সম্মেলনে উৎসবের অনুষ্ঠান সুচি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী পীযূষ বড়ুয়া। সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অংশ নেন সংগঠনের সভাপতি ও কণ্ঠশিল্পী তপন মাহমুদ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পীযূষ বড়ুয়া বলেন, পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষাভাষী আছেন সেখানেই উৎসবের বেশে, স্মরণে মহিমায় উদ্ভাসিত হয়ে ২৫ শে বৈশাখ ও ২২ শে শ্রাবণ আসে। বাঙ্গালী ইতিহাসে অনেক ঝড়-ঝঞ্ঝা- সংকট এসেছে। কিন্তু রবীন্দ্র বিমুখ করা যায়নি বাঙালিকে।


জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তানজিনা তমার সঞ্চালণায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক অনিকেত আচার্য, অর্থ সম্পাদক কনক খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রিফাত জামাল প্রমুখ। ১৩ মে দ্বিতীয় দিনে বিকাল ৫টায় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side