ডেক্স রিপোর্ট:-নবান্ন সূত্রে খবর, গোলাম রব্বানিকে সংখ্যালঘু দফতরের মন্ত্রিত্বের পদ থেকে সরানো হচ্ছে। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী নিজে সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিচ্ছেন। সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাজমুল হোসেন। গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম রব্বানী উদ্যান পালন দফতরের দায়িত্ব সামলাবেন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মলয় ঘটক বলেন, ''বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বোর্ড গঠন করা হল। মূলত তাদের চিহ্নিতকরণ, সমস্যায় পড়লে যাতে রাজ্য মোকাবিলা করতে পারে, সেই কারণেই বোর্ড গঠন করা হল।'' শুধু তাই নয়, মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করা হচ্ছে। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য পরিচালনা করা হবে।''
