Type Here to Get Search Results !

আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে সিগারেটের দাম


ডেক্স রিপোর্ট:-
আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ৷ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷ কিন্তু কবে থেকে বাড়ছে সিগারেটের দাম?

জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম। এর জেরে সিগারেট, গুটখার প্যাকেটের দাম বাড়বে। তামাকজাত পণ্যের উপর জিএসটির হার বাড়িয়েছে কেন্দ্র।

বর্তমানে তামাকজাত পণ্য উৎপাদনের উপরে ১৩৫ শতাংশ লেভি ধার্য হয়। জিএসটি সংক্রান্ত এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি সংক্রান্ত সেসের এই হারের জেরেই তামাকজাত পণ্য উৎপাদন খরচ বেড়েছে।

(সতর্কীকরণ বার্তা - ধূমপান শরীরের জন্য ক্ষতিকর) 
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side