Type Here to Get Search Results !

Malda: সরকারি অঙ্গনওয়াড়ির ভবন ভেঙে দোতলা অট্টালিকা বাড়ি তৈরি করেছেন শিক্ষিকা,দেখুন বিস্তারিত


মালদা;তনুজ জৈন;২১ফেব্রুয়ারী:
  অঙ্গনওয়াড়ির ভবন ভেঙে নিজের বসবাসের জন্য দোতলা অট্টালিকা বাড়ি তৈরি করেছেন শিক্ষিকা, দেওয়া হয় না বাচ্চাদের খাওয়ার, বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ অভিভাবকদের, অভিযোগ অস্বীকার শিক্ষিকার, সমগ্র ঘটনায় তৃণমূলকে খোঁচা বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের


মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালশুর গ্রামের অঙ্গনওয়াড়ি শিক্ষিকা সাইনুর খাতুনের বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরির কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ অভিভাবকদের। 

অভিযোগ সাইনুর খাতুন এবং তার স্বামী পরিকল্পনা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুরনো ভবন ভেঙে সেখানে নিজেদের বসবাসের জন্য দোতলা অট্টালিকা বাড়ি তৈরি করেছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং মায়েদের বসার জায়গা নেই। 

দীর্ঘদিন ধরে নিয়ম অনুযায়ী দেওয়া হচ্ছে না খাওয়ার। উল্টে খাওয়ার চাইতে গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে শিশুদের। অভিভাবকদের আরও অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করছেন সাইনুর খাতুন। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাইনুর খাতুনের দাবি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজে যুক্ত ছিলেন তাই চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।কেন্দ্রের পাঠানো টাকা এই ভাবে আত্মসাৎ করা হচ্ছে খোঁচা বিজেপির। 

প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রশাসন পদক্ষেপ নেবে সাফাই তৃণমূলের। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনা তদন্ত করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side