মালদা;তনুজ জৈন;২০ফেব্রুয়ারি: চাকরি চুরি কান্ডের মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার মালদহের অবসরপ্রাপ্ত স্কুল কর্মী। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায়। সূত্রের খবর, অভিযুক্ত চাকরি যদি চাকরি চুরির পান্ডার নাম আব্দুল খালেক। সে মিল্কি হাই স্কুলের ক্লার্ক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি কয়েক বছর আগে অবসর নেন। পাশাপাশি মিল্কি এলাকায় বেসরকারি স্কুলেও ইংরেজি মাধ্যমে স্কুলের কর্ণধারও ছিলেন তিনি।
চাকরির সুযোগের সুবাদে এক সময় তিনি তৃণমূলের সক্রিয় কর্মীও ছিলেন। একাধিক নেতা-নেত্রীদের সাথে তার যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। সম্প্রতি সিবিআই চাকরি চুরির কাণ্ডে এজেন্ট হিসাবে গ্রেপ্তার করেছে আব্দুল খালেক কে। সোমবার এলাকায় গেলে দেখা যায় তার বাড়িতে পরিবারের কেউ নেই কথা বলতে চাইলে কেউ সাড়া দেয়নি। যদিও পাড়া প্রতিবেশীরা গ্রেফতারের খবর জানতে পেরে সকলেই হতবাক।
প্রতিবেশীরা জানাচ্ছেন মানুষ হিসেবে তিনি খুব ভালো ছিলেন এলাকার সবার সাথে তিনি কথা বলতেন কয়েক বছর আগে তিনি এখানে বাড়ি করেছেন। তবে চাকরি চুরি কান্ডের তার নাম চলে আসায় হতবাক এলাকাবাসী।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌউত্তর। দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি জানান, অভিযুক্ত আব্দুল খালেক সাধারণ একটি স্কুলের সাধারণ ক্লার্ক পদে যুক্ত ছিলেন। সে তৃণমূলের ছত্রছায়ায় এসে বহু মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। কিছু চাকরি হয়েছে এবং কিছু চাকরি হয়নি আর সেই টাকা দিয়েই তার এত বিলাসবহুল বাড়ি, গাড়ি। প্রশাসন তৃণমূলের সাথে যুক্ত তৃণমূলের সাথে যুক্ত তাই আজকে যারা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এরকম দুর্নীতি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে তাই এদের এতদিনে কিছুই হয়নি। প্রশাসন সব জানি চুপ করেছিল আমরা অভিযুক্তের শাস্তির দাবি জানায়।
যদিও আব্দুল খালেক কোনদিনও তৃণমূল করতেন না দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসুর। তিনি জানান, আজকে যে কেউ কোনো অপরাধ করছে আর নাম জড়াছে তৃণমূলের। আমরা কোনদিনও এই আব্দুল খালেক কে কোন দলের মিটিং এ দেখেনি।
