Type Here to Get Search Results !

জাল সার্টিফিকেট কান্ডে অভিযুক্ত চাকরি প্রার্থীকে ভূতনি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করলো মালদহের মানিকচক থানার পুলিশ


মালদা;তনুজ জৈন;২৫ফেব্রুয়ারী:
সার্টিফিকেট জালিয়াতি ঘটনায় অভিযুক্ত চাকরি প্রার্থীকে ভূতনি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করলো মালদহের মানিকচক থানার পুলিশ। ধৃত ব্যক্তি তপন মন্ডল।

মালদার ভূতনি থানার উত্তর চন্ডিপুর অঞ্চলের তাজপুর এলাকার বাসিন্দা। দিনকয়েক আগেই তপন মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয় উচ্চ আদালত।জানাগিয়েছে, কোচবিহারের প্রাণনাথ হাইস্কুলে শিক্ষক হিসেবে স্কুলে নিয়োগপত্র পান অভিযুক্ত তপন মন্ডল। 

পরে জানা যায় তার এস সি সার্টিফিকেট জাল।যদিও তার দাবি, তিনি নিয়োগপত্র পেলেও চাকরিতে যোগদান করেননি। কিন্তু, জাল শংসাপত্র দেখিয়ে চাকরির ঘটনায় কড়া অবস্থান নেয় উচ্চ আদালত। মালদহের মহকুমাশাসকও জাল শংসাপত্র তৈরির ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন পুলিশে। 

উচ্চ আদালতের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার রাতে মথুরাপুর ভূতনি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ।শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে। গোটা বিষয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসন



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side